সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা জাতীয় পার্টি যশোর জেলার নতুন কমিটি অনুমোদিত: সদস্য সংখ্যা বেড়ে ৭১ প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ২ লাখ ৪৪ হাজার ৮০৮ নৌযান ১৫ বছর সংস্কারহীন সড়ক, কাদায় দুর্ভোগ—নিজ অর্থে মাটি ভরাট করে দিলেন জিন্নাত আলী ভূঁইয়া ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ভূয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ, কিস্তির টাকা নিয়েও জালিয়াতির অভিযোগ

১৫ বছর সংস্কারহীন সড়ক, কাদায় দুর্ভোগ—নিজ অর্থে মাটি ভরাট করে দিলেন জিন্নাত আলী ভূঁইয়া

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মহাসড়ক  সংলগ্ন থেকে ভূঁইয়া  বাড়ি জামের মজিদ পর্যন্ত সড়কটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ইট ও মেরামতের কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদামাটির সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের কাদামাটির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে নানা সমস্যা।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব সদরদী গ্রামের মোঃ জিন্নাত আলী ভূঁইয়া নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থে কাদামাটির ওপর মাটি বালু দিয়ে ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।৯ আগস্ট  বিকেলে এই বালি দিয়ে ভরাট করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িকভাবে হলেও জিন্নাত আলী ভূঁইয়ার উদ্যোগে মাটি ভরাট করায় মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা খারাপ। বৃষ্টি হলে কাদার কারণে হাঁটাচলা করাই কঠিন হয়ে যায়। জিন্নাত আলী ভূঁইয়া নিজ উদ্যোগে মাটি দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করেছেন—এতে আমরা উপকৃত হয়েছি।”

এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত উদ্যোগে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত ইট, খোয়া ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সড়কটি সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews