1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এখন থেকে ঘরে বসেই করা যাবে সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি)। রোববার রাত ১২টা থেকে যশোর জেলার ৯টি থানায় একযোগে অনলাইন জিডি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন এ সেবার।

পূর্বে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও এখন থেকে সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা, নিখোঁজ ব্যক্তির তথ্যসহ মোট ২৯ ধরনের অধর্তব্য অপরাধের তথ্য অনলাইনে জিডি করা যাবে।
এ সেবাটি নিতে হলে ব্যবহারকারীকে প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নাম, মোবাইল নম্বর, এনআইডি ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর https://gd.police.gov.bd ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নির্ধারিত থানায় অনলাইনে জিডি করা যাবে।
পুলিশ জানায়,অনলাইন জিডির মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে। যেকোনো স্থান থেকে, যেকোনো সময় (২৪ ঘন্টা) মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এ সেবা গ্রহণ করা যাবে। এতে থানায় গিয়ে সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না।
গ্রামাঞ্চলের মানুষও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় এ সেবা নিতে পারবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জিডি নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের একটি কার্যকর মাধ্যম, যা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ,তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল, ইন্সপেক্টর অপারেশন মমিনুল ইসলামসহ যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট