সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি সোহেলের জন্মবার্ষিকীতে প্রবন্ধ গ্রন্থের আলোচনা শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সাত মাসের অন্তঃসত্ত্বা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সেবা না প্রহসনঃ মণিরামপুর হাসপাতালে ইচ্ছে মতো বসেন ডাঃ,বোঝেন না উপসর্গ,নেবুলাইজার নাই ১মাস! পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতা’র বার্তা: যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’ ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালেন মেয়ের বাবা

ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:খুলনার ডুমুরিয়া উপজেলার নদীবেষ্টিত মাগুরখালী ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিস ইউনিয়ন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি মিষ্টির দোকানকে স্থান হিসেবে দেখিয়ে এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে প্রতীয়মান অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যবসায়ী ও মেসার্স এস এস এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী সুকৃতি কুমার মন্ডল ইউনিয়ন সারের ডিলারশিপ পেয়েছেন। তবে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ, যে স্থানে ডিলারশিপের কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে, সেখানে মূলত সার সংরক্ষণের জন্য উপযুক্ত গুদাম নেই; বরং মিষ্টির দোকানের কার্যক্রম দেখিয়ে কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

এলাকার কৃষকদের দাবি, মিষ্টির দোকানে সার বিক্রি বা সংরক্ষণ যেমন অস্বাস্থ্যকর ও অনুপযোগী, তেমনি উপযুক্ত গুদামজাতকরণের সুবিধা না থাকলে সারের গুণগত মান নষ্ট হতে পারে। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তন কিংবা দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে উপযুক্ত সুবিধাদি ছাড়া সার ডিলার নিয়োগ দেওয়ায় প্রকৃত কৃষকরা সুবিধাবঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মেসার্স এস এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকৃতি কুমার মন্ডল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি নিয়ম মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন এবং সারের সঠিক সরবরাহ নিশ্চিত করতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোনো অনিয়ম বা অনিয়মতান্ত্রিকভাবে দোকান দেখিয়ে ডিলারশিপ দেওয়া হয়ে থাকলে তা দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ও কৃষকরা।
এ ব্যাপারে অভিযুক্ত মেসার্স এস এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকৃতি কুমার মন্ডল (মোবাইল: ০১৭৩৬-৫৮০৬৮৫)-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম, তবে বর্তমানে আমি বিএনপির দলীয় কার্যক্রমের সাথে যুক্ত রয়েছি।” মিষ্টির দোকানে সার বিক্রির বিষয়ে তিনি দাবি করেন, তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে, বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন, “সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। যদি কোনো নিয়মনীতি লঙ্ঘন করে বা উপযুক্ত গুদামজাতকরণ সুবিধা ব্যতিরেকে মিষ্টির দোকান দেখিয়ে কিংবা রাজনৈতিক দলীয় পরিচয়ে অনিয়মতান্ত্রিকভাবে ডিলারশিপ দেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews