শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাপা যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের মতবিনিময় সভা ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর ফুটবলার নিহত যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ ক্ষমতার উৎস কিঃ ‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ! বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ দশে যবিপ্রবির ড. মো. আমিনুল ইসলাম

ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হামিরদী ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার প্রত্যয় নিয়ে বুধবার (৭ অক্টোবর) এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি প্রার্থী নার্গিস আক্তার।
সভাপতির বক্তব্যে নার্গিস আক্তার বলেন, “মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী নেতাকর্মীদের পাশে নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে চাই। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবা আক্তার, পারভিন আক্তার ও ঋতু আক্তার।
মাহবুবা আক্তার বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।”
পারভিন আক্তার বলেন, “নারী নেতাকর্মীদের আরও সক্রিয় করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
ঋতু আক্তার বলেন, “সংগঠনের অগ্রগতির জন্য নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। সবাই একসঙ্গে কাজ করলে মহিলা দল আরও শক্তিশালী হবে।”
বক্তারা আরও বলেন, তৃণমূলের নারী নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি দলীয় কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ বাড়াতে হবে। এ জন্য নিয়মিত কর্মীসভা ও সাংগঠনিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
এ সময় একেএম আজাদুল রহমান, মোঃ রিপন মিয়া, লেখক শিকদার, মামুন মুন্সি ও ইলিয়াস কারিকরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভায় হামিরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরাও অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews