সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি সোহেলের জন্মবার্ষিকীতে প্রবন্ধ গ্রন্থের আলোচনা শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সাত মাসের অন্তঃসত্ত্বা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সেবা না প্রহসনঃ মণিরামপুর হাসপাতালে ইচ্ছে মতো বসেন ডাঃ,বোঝেন না উপসর্গ,নেবুলাইজার নাই ১মাস! পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতা’র বার্তা: যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’ ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালেন মেয়ের বাবা

খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন;রবিবার (০৯ আগস্ট): খুলনা নগরীর তেলীগাতি এলাকায় পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে নগরীর তেলিগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে।

এ ঘটনায় পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয়কে (২৯) আটক করেছে। ঘটনাস্থল থেকে পিকআপটিও জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়ংঘাটা বাইপাস মৎস্য আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ওই ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে ওই দুই যানের মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হকের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জে। তার পিতার নাম মোঃ আমিনুর রহমান। ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews