1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ আরো ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী উপজেলা ও ইউনিয়ন পরিষদে আস্তে পারে নতুন নেতৃত্ব শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ” ২০ বছরে কোটি টাকার মালিক উসহকারী প্রকৌশলী হায়দার আলী” পর্ব – ১ তুলারামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা, চালক আটক, ট্রাক উদ্ধার যশোরে খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে নাজমা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা কেশবপুরে প্রধানমন্ত্রীর আদেশে খাল খনন শুভ উদ্ভোদন চিকিৎসকের অবহেলায় ডাক্তার ডোরার মৃত্যুর অভিযোগে সংবাদ সম্মেলন, বিচার দাবি

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন।

তিনি আরো বলেন, ‘রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয়, তা কীভাবে নিরসন করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে— তা নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন।’

অতিরিক্ত প্রেস  সচিব আরো বলেন, ‘উদাহরণ হিসেবে দেখা গেছে— রাজধানীর একটি স্কুলে ১৫০ শিক্ষার্থীর জন্য ১০০ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। সমস্যাগুলো অ্যাড্রেস করে মাননীয় প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।’

শিক্ষামন্ত্রীর পরে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট