1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে — অতিরিক্ত কারা মহাপরিদর্শক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন, কারাগারে মাদক সম্পূর্ণভাবে বন্ধ করা রাতারাতি সম্ভব না হলেও কারা কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহণ করেছে। তিনি জানান, মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশ এবং বন্দীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অতিরিক্ত কারা মহাপরিদর্শক আরও বলেন, ইতোমধ্যে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন জেল পুলিশকে বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রশাসনিক সংস্কারে কাজ করছে, তেমনি কারা ব্যবস্থাপনার সংস্কারও তারই অংশ বলে উল্লেখ করেন কর্নেল মোস্তফা কামাল। তিনি বলেন, “প্রতিটি জেলখানায় গিয়ে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো চিহ্নিত করা হচ্ছে।”

কারা প্রশাসনের লক্ষ্য ও অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, “জেল পুলিশের স্লোগান ‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’ বাস্তবায়নে বন্দীদের জন্য একটি নিরাপদ, মানবিক ও উন্নয়নমূলক পরিবেশ তৈরির চেষ্টা চলছে।”

নরসিংদী কারাগার থেকে পালানো আসামিদের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, “এখনো সবাইকে ধরা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের গ্রেপ্তারে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি সীমিত হলেও কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকতে পারবে না।”

যশোর কারাগারের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে কর্নেল মোস্তফা কামাল বলেন, “১৮৭৫ সালে নির্মিত এই কারাগারে এর পর বড় ধরনের সংস্কার হয়নি। অবকাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে যশোর কারাগারে বড় ধরনের উন্নয়ন কাজ হবে বলে আশা করছি।”
পরিদর্শন শেষে কারাগারের বর্তমান ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট