1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

নকল ফটোকার্ডে প্রধান উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য শনাক্ত বাংলাফ্যাক্টের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ, ১ জুন, ২০২৫  :  লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার ও ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়েছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে, সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিৎ’-এমন কোনো মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।’

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও ড. ইউনূসের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি বলে ফ্যাক্টচেক টিম জানায়।

বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। কালের কণ্ঠের টেক্সট ফন্টের সাথে এই ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। এছাড়াও, ফটোকার্ডে বাক্যের শুরুতে উদ্ধৃতি চিহ্ন থাকলেও শেষে তা নেই।

বাংলাফ্যাক্ট জানায়, মূলত, কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ মে ‘শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।’

কালের কণ্ঠের লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট