মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা ও দুর্গন্ধ: পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপের আশ্বাস ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন

ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলনঃ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি সংবাদ সম্মেলনে পরিবারের দাবি—‘নিরাপত্তা ও ন্যায়বিচার ’

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ১৪ বছর বয়সী এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ভাঙ্গা বাজারের ফাইভ স্টার সুপার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘মিলা আক্তার’-এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ এবং মামলার বিষয়ে পরিবারের অবস্থান তুলে ধরতে এ আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ১৯ জুন বিকেলে বাড়ির সামনের রাস্তা থেকে তরুণীকে জোরপূর্বক অপহরণ করে একই এলাকার রুমান খন্দকার (২০)। পরে তাকে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। পরদিন সকালে কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় তরুণী।
পরিবারের দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে ভুক্তভোগীর দাদি জহুরন খাতুন বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, “মামলা করার পর থেকেই আসামিপক্ষ মামলা তুলে নিতে আমাদের হুমকি দিয়ে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ও আমাদের পরিবারকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা চাই।”
পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচারণা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত, মেডিকেল ও ওসিসির তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত তদন্ত ও বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews