শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল যশোরে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার উপহার এনপিজেএ বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ ফরিদপুরের শ্রেষ্ঠ এসআই ভাঙ্গা থানার মিজানুর রহমান শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা কেশবপুরের বায়শা শ্রীরামপুর মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রাম থেকে মাসুম জমাদ্দার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুম ওই গ্রামের সিদ্দিক জমাদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার কারণে এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি স্থানীয়দের। সে সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের হস্তক্ষেপে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে মাসুমের মাদকাসক্তি আরও বেড়ে যায়। এতে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি তিনি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানান তারা। পরিবারের সদস্যরাও তার মাদকাসক্তির বিষয়টি স্বীকার করেছেন।
পরে বাড়িতে মাসুমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews