বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যশোরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি ভাঙ্গায় পুলিশের অভিযানে ১৫ টি মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দেওয়ার উদ্যোগ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ র‌্যাব বিলুপ্ত হয়ে পুলিশের আওতায় গঠন হবে এসআরবি সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভাঙ্গায় অবৈধ ড্রেজারে চত্বর বিলের বালু উত্তোলনের অভিযোগ হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

ভাঙ্গায় পুলিশের অভিযানে ১৫ টি মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দেওয়ার উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় চুরি ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
ভাঙ্গা থানা পুলিশের এএসআই মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে কালামৃধা এলাকার আকাশ চন্দ্র সূত্রধর, শিমুলবাজারের আক্কাস, গঙ্গাধরদীর শাহ আলম, চৌধুরীকান্দার বিকাশ এবং নুরুল্লাগঞ্জ এলাকার সুরজিৎ-সহ বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন রয়েছে।
এএসআই মোহাম্মদ আতাউর রহমান বলেন, “হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া মোবাইলগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।”
একজন ভুক্তভোগী বলেন, “ভাঙ্গা থানার অফিসা ইনচার্জ মিজানুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পুলিশের এই উদ্যোগের কারণে আমার মোবাইলটি ফিরে পাওয়ার আশা তৈরি হয়েছে। এজন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
স্থানীয়রা মনে করছেন, হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে পুলিশের এমন উদ্যোগ ভুক্তভোগীদের স্বস্তি দেওয়ার পাশাপাশি মোবাইল চুরি ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews