বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ও ৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শক্তি ও ঐক্যের প্রদর্শনী করল বিএনপি। ভাঙ্গা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল র‍্যালি, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও জনসমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর পরিণত হয় জনসমুদ্রে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা জাতির অহংকার। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হয়েছে। শহিদদের রক্তের ঋণ শোধ করতে হলে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে হবে। জুলাই শহিদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।”
তারা আরও বলেন, “ফ্যাসিবাদ, দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামাল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও), উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আযম, সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশিক মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামুন, শাওন মুন্সী, আপেল হক এনাম, সৈয়দ মেহেদী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদার, ইমরান মুন্সী, ওবায়দুর রহমান, সালমান ফার্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল সুবাহান শামীম, গণঅধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন, মহিলা দলের নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, পারভীন নেছা, শেবা রানী, মাসুদা আক্তার, সাবিনা ইয়াসমিন, জহুরা বেগম, মনিকা সাহা, চিনু সাহাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews