মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের শুভ উদ্বোধন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ৪৯ হাজার টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ৪১ বছরে সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে কলম চলুক নিরন্তর ভেড়ামারায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা। ভাঙ্গার র‍্যাবের অভিযান: ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ডুমুরিয়ায় কাঁকড়া চাষে হাজারো চাষীর ভাগ্যবদল, রফতানি আয়ে নতুন দিগন্ত কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে দুই শতক জমি না দেয়ায় মিথ্যা ধর্ষণের মামলার অভিযোগ জেল হাজতে দুই যশোরে ‘ড্রিম টাচ’ কোচিং : জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাসোহারা গ্রহণের অভিযোগ ‎মনিরামপুরে শিবিরের র‍্যালি ও সংকিপ্ত সমাবেশ

ভাঙ্গার র‍্যাবের অভিযান: ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃরিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়।
র‍্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান দেখতে পায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ভ্যানে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
র‍্যাব জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১০-এর সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, “মাদক নির্মূলে র‍্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews