বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যশোরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি ভাঙ্গায় পুলিশের অভিযানে ১৫ টি মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দেওয়ার উদ্যোগ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ র‌্যাব বিলুপ্ত হয়ে পুলিশের আওতায় গঠন হবে এসআরবি সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভাঙ্গায় অবৈধ ড্রেজারে চত্বর বিলের বালু উত্তোলনের অভিযোগ হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ: হাসপাতালেই মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি মডেল থানায় এক নারী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হুমকি ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী ঘোপ বুড়ির বাগান যশোর এলাকার, মো.মোজাম্মেলের মেয়ে মোছা. হালিমা(৩৬)

হালিমা অভিযোগে উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে মো. ইমরান হোসেন ৩৯, পিতা মৃত মো. ইউসুফ আলী এর সাথে তার ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে ২ জন অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তার প্রতি “চরম নিষ্ঠুর, নির্যাতনমূলক ও অমানবিক আচরণ” করে আসছেন বলে দাবি করেন তিনি। অভিযোগে বলা হয়, স্বামী নিয়মিত ইয়াবা ও অন্যান্য মাদক সেবন করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও মানসিক নির্যাতন করেন।বিভিন্ন মাদক সেবীদের ঘরে নিয়ে নেসা করে নেশার টাকা জোগার করার জন্য অন্য পুরুষের সাথে সময় কাটানোর জন্য বলে।

সবচেয়ে গুরুতর অভিযোগটি ঘটে ০১/০৬/২৬ তারিখ দুপুর ২:৪০ মিনিটে। হালিমা জানান, তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। সেসময় স্বামী ইমরান হোসেন সেখানে উপস্থিত হয়ে সহকর্মী, রোগী ও সাধারণ মানুষের সামনে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি শান্ত হতে বললে স্বামী তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও থাপ্পড় মেরে শারীরিকভাবে আহত করেন এবং প্রকাশ্যে লাঞ্ছিত করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ সময় স্বামী তার কাছ থেকে জোরপূর্বক নগদ ৩০০০০ টাকা, বিকাশ অ্যাকাউন্টে থাকা প্রায় ৬০০০ টাকা এবং আনুমানিক ১৫,০০০ টাকা মূল্যের ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

অভিযোগপত্রে হালিমা আরও বলেন, টাকা-মোবাইল ফেরত চাইলে স্বামী তাকে হত্যা, চাকরি নষ্ট এবং এমনভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন যাতে তিনি কোথাও শান্তিতে থাকতে না পারেন। “বিবাদী মাদকাসক্ত, উগ্র স্বভাবের এবং অতীতেও একাধিকবার আমার উপর সহিংস আচরণ করেছে। তাই যে কোনো সময় সে আমাকে কিংবা আমার সন্তানকে গুরুতর ক্ষতি করতে পারে বলে আমি আশঙ্কা করছি,” অভিযোগে উল্লেখ করেন তিনি।

হালিমা কোতোয়ালি মডেল থানার ওসির কাছে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া নগদ অর্থ, বিকাশের টাকা ও মোবাইল ফোন উদ্ধার এবং নিজের ও সন্তানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

এবিষয়ে পুলিশ জানায় অভিযোগ হাতে পেয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews