মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন যশোরে সঙ্গীসহ নিউ সোনা ইট ভাটা মালিককে হত্যার অপচেস্টা মণিরামপুরে শোকের মাতমঃ ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে স্ব-পরিবারের মৃত্যু! ভাঙ্গায় ব্রিজে ওপরে ট্রাক উল্টে চালক-হেলপার ২জন গুরুতর আহত হারানো বিজ্ঞপ্তি! খুঁজে পেতে মানবিক সাহায্যের আবেদন ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ লাইভে এসে নারীর আত্মহত্যা, থানায় মামলা শার্শা থানার ওসি শামিনুল’র বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগ

ভাঙ্গায় ব্রিজে ওপরে ট্রাক উল্টে চালক-হেলপার ২জন গুরুতর আহত

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় একটি সড়কের ব্রিজের ওপর মালবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মালবোঝাই ট্রাকটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল। এ সময় বাবনাতলা এলাকার একটি ব্রিজের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ওপরে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পরে আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালানো হয়।
এ ঘটনায় আহত চালক ও হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews