রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি: আহত যবিপ্রবির নয় খেলোয়াড় শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক যশোর সীমান্তে ১০ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

ভাঙ্গায় যুবদলের কর্মী সম্মেলনে বাবুল: পালাবো না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব’

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
‘মাঠ ছেড়ে পালাবো না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব’—এমন বক্তব্য দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদসংলগ্ন বালুর মাঠে আয়োজিত আলগী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে আলগী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজিবুল হাসান রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। এ ছাড়া বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজম।
সমাপনী বক্তব্যে ওসমান মুন্সী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিক্রমে আলগী ইউনিয়ন যুবদলের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্মেলনে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews