শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাপা যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের মতবিনিময় সভা ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর ফুটবলার নিহত যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ ক্ষমতার উৎস কিঃ ‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ! বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ দশে যবিপ্রবির ড. মো. আমিনুল ইসলাম

ভাঙ্গায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখলসহ নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার (৪ অক্টোবর) সকালে সাউতিকান্দা জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাউতিকান্দা ও হিরালদী গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।
ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাদ মাতুব্বর, মোস্তফা মাতুব্বর, শাহজাহান শেখ ও শাহাবুদ্দিন শেখসহ কয়েকজন দীর্ঘদিন ধরে গ্রামের নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, মামলা ও হয়রানির ভয় দেখিয়ে অনেক অসহায় পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের অনেক মানুষ অভিযোগ করেন। তারা এসব হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ফরিদুজ্জামান লাভলু, ব্যবসায়ী মিজান হাওলাদার, শাহীন হাওলাদারসহ স্থানীয়রা।
তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews