
সোহেল রানা, যশোর: যশোরে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) যশোরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।
সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং বিকাল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা করেন রেঞ্জ ডিআইজি কার্যালয়, খুলনার অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট/অপারেশনস) ও কেন্দ্র ইনচার্জ, বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটি, যশোর কেন্দ্রের জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা।
পরীক্ষা গ্রহণ শেষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় সকল ইনভিজিলেটরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম ও যশোর জেলা সাব-কমিটির সদস্যদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাব-কমিটির সদস্য ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব এস এম সিরাজুল হুদা, পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নড়াইল জনাব নুর-ই-আলম সিদ্দিকী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস এন্ড অ্যামুনিশন) জনাব শামীমা নাছরীন খানম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জনাব মোঃ আহসান হাবীব সহ বিভাগীয় পদোন্নতি যশোর জেলার অন্যান্য কর্মকর্তা এবং মাগুরা, ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার ইনভিজিলেটরগণ ও পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাগণ।