বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

​ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নগরকান্দা উপজেলা প্রশাসন। ফুলসূতী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড প্রদানসহ ড্রেজার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান চালানো হয়েছে।স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের নগরকান্দা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান।
​অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত দীর্ঘ পাইপ ধ্বংস করে দেয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণির অসাধু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফসলি জমির পাশে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে পার্শ্ববর্তী আবাদি ফসল জমি ধ্বসে যাওয়ার ঝুঁকিসহ এলাকার পরিবেশ ও জনপথ মারাত্মক হুমকির মুখে পড়েছিল। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।
​অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান জানান, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় পরিবেশবিরোধী এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। উপজেলার যেখানেই অবৈধ ড্রেজার বসিয়ে বালু তোলা হবে, সেখানেই নিয়মিত এমন অভিযান পরিচালনা করে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews