
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কাজী আশরাফ (৫৫) নামে এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি নিহত হয়েছেন।
রোববার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দোলা পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।