বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মণিরামপুরে দিন ব্যাপী কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বিশাল বর্ণাঢ্য র‌্যালি যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ: থানায় এজাহার মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক।

ভাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক ডাকাত আসামিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ভাঙ্গা থানার এসআই (নিঃ) মো. আলমগীর শরীফ, এএসআই (নিঃ) কুদরত উল্লাহ, এএসআই (নিঃ) মেহেদী হাসান, এএসআই (নিঃ) খোরশেদ ও এএসআই (নিঃ) আতাউর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ভাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভাঙ্গা থানাধীন হরুপদিয়া এলাকা থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ শেখ ওরফে সবুজ মাতবরকে গ্রেপ্তার করা হয়। তিনি হরুপদিয়া গ্রামের হবি ওরফে শেখ হাবিবুরের ছেলে।

ভাংগা থানা অফিসার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ থানায় একাধিক মামলাসহ এবং ডাকাতি রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews