বিশেষ প্রতিবেদক: যশোরে বসবাসরত সাতক্ষীরার শ্রমজীবী মানুষের মাঝে উপহার হিসেবে মশারি বিতরণ করেছে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার কৃতী সন্তান, যশোরের সাবেক সিভিল সার্জন ও খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন। সমিতির সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক রেজাউল হক, যশোর বারের অ্যাডভোকেট বদরুদ্দোজা, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রায়হান সিদ্দিক, সমিতির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ও মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক কাজী আশরাফুল আজাদ, ড. অসীত বরণ মণ্ডল, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান কবির, প্রভাষক ফয়সাল আহমদ,রোটারিয়ান নাসিম আহমেদ, ব্যাংকার মফিজুল ইসলাম ও অরবিন্দ ঘোষসহ সমিতির অন্যান্য সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তি