নিজেস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া থানার ধলগা বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৩ বোতল ব্ল্যাক হুইস্কি, ৩৬ বোতল ব্লু হুইস্কি ও ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কিসহ মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের মধুখালী থানার আরপাড়া এলাকার মো. মোক্তার হোসেন (৪৮) ও পটুয়াখালীর গলাচিপা এলাকার চালক মো. রাজ্জাক মৃধা (৫০)।
সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমাম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।