মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহবুবুর রহমান। রোববার (১৫ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, মাহবুবুর রহমান ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর যোগদানের মধ্য দিয়ে ভাঙ্গা উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।