ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত যশোরের কেশবপুরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম সহিদ, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, ছাত্রদল নেতা আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।