নিজেস্ব প্রতিবেদক:গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর তত্ত্বাবধানে এই মোতায়েন কার্যকর করা হয়। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করাই এই মোতায়েনের লক্ষ্য।
যশোর ব্যাটালিয়ন জানায়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দিন-রাত টহল, যৌথ টহল এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিশেষ নজরদারি ব্যবস্থা নিয়েছেব্যাটালিয়নটি।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কোনো দুষ্কৃতকারী যেন নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।