ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ৮১ নং দক্ষিণ কালামৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি এলাকার কোমলমতি শিশুদের শিক্ষার আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে অনগ্রসর জনগোষ্ঠীর শিশুদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও নানা উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। ৬৪ জন শিক্ষার্থী নিয়ে মাত্র় তিনজন শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করা সত্যেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে সুনামের সঙ্গে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলো রানী মন্ডল, সহকারী শিক্ষক ফাতেমা আক্তার ও মাকসুদা আক্তার শিক্ষার্থীদের পাঠদান ও মানসিক বিকাশে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যত্নশীল পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি নিবিড় মনোযোগ ইতোমধ্যে স্থানীয় অভিভাবকদের নজর কেড়েছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের প্রিয় শিক্ষকেরা অত্যন্ত যত্নশীল এবং আন্তরিকতা তাদের বিদ্যালয়মুখী হতে উৎসাহিত করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলো রানী মন্ডল বলেন, “আমরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, আধুনিক ও বাস্তবসম্মত শিক্ষাক্রম অনুসরণ, অপেক্ষাকৃত অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া, নিয়মিত মা ও অভিভাবক সমাবেশ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়টি সুনাম বেড়েছে।