মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সেলিম খন্দকারে টাওয়ার এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে ধারণ করে। দেশের বৃহত্তর স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামাল হাসান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও); উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আযম ও সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিটু, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক আবির হাসান; স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামুন, শাওন মুন্সী, আপেল হক, এনাজম ও সৈয়দ মেহেদী।
সজিব মাতুব্বর সদস্য সচিব ভাংগা উপজেলা স্বেচ্ছাসেবক দল।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদার, ইমরান মুন্সী, ওবায়দুর রহমান, সালমান ফার্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল সুবাহান শামীম, গণঅধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন, সহ-সভাপতি ফারুক জামান ছোট্ট এবং পৌর বিএনপির সদস্য মনি মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।