ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
এছাড়া আরো বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, এনসিপির কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক সম্রাট হোসেন ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু প্রমুখ।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, আলমগীর হোসেন, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল ও ছাত্রদল নেতা আজিজুর আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।