নিজস্ব প্রতিবেদক :বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় যশোর জিলা স্কুলসংলগ্ন বটতলা মোড়ে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, নগর শাখা, যশোরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মনিরুজ্জামান মাসুম, আনসারুল হক রানা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আবুল কাশেম কালু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের নেতা ইয়াসিন আরাফাত, নগর স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম এবং নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, রামচন্দ্র দে, রুবেল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান, যুগ্ম সম্পাদক নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল এবং ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ সাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে মরহুম জননেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।