নিজেস্ব প্রতিবেদক:খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলিসহ আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত জনি (২২) চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে। সে আশিক গ্রুপের শুটার হিসেবে পরিচিত।
এসআরবি জানায়, তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ ৪টি মামলা রয়েছে।
জব্দকৃত আলামত সাক্ষীদের সামনে জব্দ করে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কেএমপি সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।