বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
অভিযানে ভারতীয় ১৩৪টি শাড়ী, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা ও ৪১৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, চোরাচালান ও মাদক পাচার চক্র আটকে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।