এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নাম ব্যবহার করে বিশ্বাস মার্কেটিংঃ বিডি নামীয় একটি কম্পানির বিরুদ্ধে নিম্ন মানের পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের সাথে রিতিমতো প্রতারণার মাধ্যমে উপজেলা ও পৌরসভার পাড়া মহল্লার অসেচন, সহজ সরল মানুষদের প্রলোভন দেখিয়ে দৈনিক লক্ষ লক্ষ টাকা নিচ্ছে অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। চলতি এ প্রতিবেদকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৭শে অক্টঃ) বিকালে যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে বিশ্বাস মার্কেটিংঃ বিডি নামের এক কম্পানির চলমান কার্যক্রম স্থগিত করে এমন সিন্ডিকেটের উপজেলা ব্যাপী এ কার্যক্রমের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
তথ্য মোতাবেক,মঙ্গলবার (২৭শে অক্টঃ) মণিরামপুর পৌরসভার তাহরপুর ৫নং ওয়ার্ড শ্বশানমোড়ে লোক সমাগম দেখে জিজ্ঞেস করলে স্থানীয় এক ব্যাক্তি বলেন টিসিবির মালামাল বিক্রি হচ্ছে! এগিয়ে গেলে দেখা যায়, দুই জন সুন্দরী যুবতী বিশ্বাস মার্কেটিংঃ বিডি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বিভিন্ন পন্যের ৯৫০ টাকার প্যাকেজে পন্য বিক্রি করছে তাদের কার্ডধারী সদস্যদের কাছে।
বাংলাদেশের ১ম শ্রেণীর মার্কেটিং কম্পানির বিভিন্ন পন্যের হুবুহু মোড়ক নকল করে ঢাকা নারায়নগঞ্জের ঠিকানায় হঠাৎ প্রস্তুতকারক বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পন্য সামগ্রিই মার্কেটিংয়ে টিসিবির আদলে কার্ড সহকারে সাধারণ মানুষকে নিয়মিত প্রতারনার ফাঁদে ফেলছে বলে দাবী করছে স্থানীয় সচেতন মহল। তথ্য নিয়ে জানা যায়া,স্থানীয় পর্যায়ে একটি পরিবেশক ও ২জন সুন্দরী নারী কর্মীকে দিয়ে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ পরবর্তী টিসিবির পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে ঢাকার একটি ঠিকানা দিয়ে বিশ্বাস মার্কেটিংঃ বিডি নামে একটি কম্পানির প্রতারক চক্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে দৈনিক হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। যে সমস্ত পন্য সামগ্রিই তারা দিচ্ছে সবই খুব নিম্নমানের ও অস্বাস্থ্যকর।
বিষয়টি জানালে দ্রুত সময়ে ব্যবস্থা নেন মণিরামপুর পৌরসভার প্রশাসক মোঃ সম্রাট হোসেন। তিনি পৌরসভার মোঃ হেলাল উদ্দিনকে পাঠান তাহেরপুর গ্রামে, নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হয়ে সরাসরি বেনামী ঐ কম্পানির কার্যক্রম বন্ধ করে দেন।এবং অন্য কোথাও এ ধরনের কার্যক্রম করতে নিষেধাজ্ঞা দেন।
তথ্য সংগ্রহে জানা যায়, সম্প্রতি মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার অসচেতন, সহজ সরল ব্যাক্তিদের টার্গেট করে তাদের বাড়িতে গিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য সামগ্রিই সরবরাহ করা হবে বলে একটি চক্র পরিবারের ডাটাবেজ নিয়ে বিশ্বাস মার্কেটিংঃ বিডি যত্রতত্র একটি কম্পানির নাম সহকারে ১২০টাকা ফি নিয়ে সদস্য বই নবায়ন করেছে। তাদের নবায়নকৃত কার্ডের সদস্যদের নির্দিষ্ট একটি এলাকায় আসতে বলে ভ্রাম্যমাণ হিসাবে বিভিন্ন পন্য সামগ্রির ৯৫০ টাকার একটি প্যাকেজ বিক্রি করছে একজন ডিলারের আওতায়। মফস্বলে কয়েকটি এলাকায় খোজ নিয়ে জানা গেছে, মণিরামপুর উপজেলা গ্রাম পর্যায়ে টিসিবির পণ্যের প্রলোভন দেখিয়ে আটা,ডাউল,সয়াবিন তেল,মশার কয়েল,চিনিগুড়া চাউল সহ নানা রকম নিত্য প্রয়োজনীয় বিক্রি করে গেছে। খানপুর ইউনিয়নের শেখপাড়ার এক কার্ডধারী নারী জানান, টিসিবির নাম বলে আমাদের ফাঁদে ফেলে স্কয়ার কম্পানির 'চাষী' লেখা চিনি গুড়া চাউল বিক্রি করেছে যার প্রস্তুত কারক সোহেল ফুড নামের এক কম্পানি। তেমনি পর্যায়ক্রমে, সার্ফ এক্সেল পাওডার যার প্রস্তুতকারক মাহিনুর ক্যামিক্যাল ঢাকা,মশার কয়েল যার প্রস্তুত কারক মিমপ্লাস ঢাকা,সয়াবিন তেল যার প্রস্তুতকারক ইসমাইল ফুড প্রডাক্টস। এমন সব নাম না জানা নতুন নতুন কম্পানির যে সমস্ত পন্য সামগ্রি বিশ্বাস মার্কেটিংঃ বিডি হতে ক্রয় করেছে তার প্রতিটি পন্যই নামীদামি কম্পানির মোড়কে নিম্নমানের পন্য দিয়েছে,যা অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত। মানুষ ঠাকানোর মতো এ কার্যক্রমে বিশ্বাস মার্কেটিংঃ বিডি এর মণিরামপুর উপজেলা পর্যায়ে পরিবেশক মেসার্স আরাফাত এন্ড ব্রাদার্সের পরিচালক মোঃ ইব্রাহিম বিশ্বাসের সাথে যোগাযোগ হলে তিনি জানান,কম্পানি আমাকে ডিলার হিসবে নিয়োগ দিয়েছে। পন্য বিক্রি হলে তার থেকে একটি নির্দিষ্ট % লাভ হিসাবে পাই। কম্পানির খোজ নিতে যোগাযোগ মাধ্যম হিসাবে প্রাপ্ত ০১৯৩৫২৯৩০৩৯ এই নাম্বারে যোগাযোগ করা হলে বন্ধ দেখায়। তবে পরবর্তীতে যোগাযোগ করা হলে স্থানীয় ডিলার মালিক মোঃ ইব্রাহিম বিশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আগামিকাল যোগাযোগের ব্যবস্থার আশ্বাস দেন। এ বিষয়ে মণিরামপুর উপজেলা ও পৌর কর্তৃপক্ষ যথেষ্ট শক্ত অবস্থান আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।