প্রেস বিজ্ঞপ্তি
যশোরে আধুনিক ও মানসম্মত দন্তচিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ‘ডেন্টাল ওয়ার্ল্ড’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় যশোর শহরের মুজিব সড়কে আড়ংয়ের পাশে অবস্থিত রোটারি হেলথ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সভাপতি ও বিশিষ্ট রোটারিয়ান এ জেড এম সালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি হেলথ সেন্টারের পরিচালক শওকত আলী।
ডেন্টাল ওয়ার্ল্ডে রোগীদের দন্তচিকিৎসা সেবা প্রদান করবেন অভিজ্ঞ দন্তচিকিৎসক ডা. ফাহমিদা দিলশাদ ফারাহ ও ডা. নোশিন দুরদানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. শাফায়েত আখতার ফুয়াদ, দন্তচিকিৎসক ডা. তানভীর হায়দার তমাল, শিশু বিশেষজ্ঞ ডা. জাহিদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান তপু ও হাসিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা ডেন্টাল ওয়ার্ল্ডের সাফল্য কামনা করেন এবং যশোরের মানুষের জন্য মানসম্মত দন্তচিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তি
ঠিকানা: ডেন্টাল ওয়ার্ল্ড, রোটারি হেলথ সেন্টার, মুজিব সড়ক, আড়ংয়ের পাশে, যশোর।