নিজস্ব প্রতিবেদক, যশোর:মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় পৌরপার্কে অবস্থিত তির্যক যশোরের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ডা. মোকাররম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হোসেন আলী। প্রধান আলোচক ছিলেন কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি শেখ মাফিজুল ইসলাম ও ড. মোয়াজ্জেমা আখতার।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনা করেন কবি দীপংকর দাস রতন, রবিউল হাসান, ডা. বদরুন নাহার খান, এম এন এস তুর্কী, এম এ কাশেম অমিয়, মো. নজিবুর রহমান, মো. মুজিবুর রহমান, কুতুব উদ্দিন বিশ্বাস, রকি মাহমুদ, এফ এম মোমিন যশোরী ও ভদ্রাবতী বিশ্বাস।
পরে কবি বদরুন নাহার খানের প্রয়াত স্বামীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এ কে এম শহীদুল্লাহ। অনুষ্ঠানের এক পর্যায়ে কবি রকি মাহমুদকে জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের মাসিক সাহিত্য সভা প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার সকাল ১০টায় তির্যক যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।