প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬
যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত
যশোর অফিস:যশোরে ট্রাকের ধাক্কায় হোসাইন (১৭) নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন যশোর সদরের মথুরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হোসাইন জামতলা বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিল। পথে জামতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত