মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন যশোরে সঙ্গীসহ নিউ সোনা ইট ভাটা মালিককে হত্যার অপচেস্টা মণিরামপুরে শোকের মাতমঃ ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে স্ব-পরিবারের মৃত্যু! ভাঙ্গায় ব্রিজে ওপরে ট্রাক উল্টে চালক-হেলপার ২জন গুরুতর আহত হারানো বিজ্ঞপ্তি! খুঁজে পেতে মানবিক সাহায্যের আবেদন ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ লাইভে এসে নারীর আত্মহত্যা, থানায় মামলা শার্শা থানার ওসি শামিনুল’র বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগ

ভাঙ্গা সরকারি টেকনিক্যাল কলেজর নির্মাণ ঠিকাদারের বিরুদ্ধে পাওনা টাকার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিং ও এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন একই প্রকল্পের সাব-ঠিকাদার ও শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী গ্ৰামে অবস্থিত টিএসসি কলেজের মেইন ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পাওনাদার সহ শতশত নারী-পুরুষ ও শ্রমিকেরা অংশ নেয়।

​মানববন্ধনে বক্তারা জানান, ভাঙ্গা টিএসসি কলেজ নির্মাণকাজের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ট্রেডিং’-এর কাছ থেকে ২০২৩ সালে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) সূত্রে কলেজের সার্বিক নির্মাণ ও উন্নয়নকাজের দায়িত্ব নেয় স্থানীয় ঠিকাদার মোঃ রাহাত হাসান মিয়া। গত ২০২৪ সালের ৫ আগষ্ট পট পরিবর্তনের পর স্থানীয় রাজনৈতিক একটি পক্ষ উক্ত নির্মাণকাজের প্রায় ২ কোটি ৯১ লাখ ৫৪ হাজার টাকা সাব-ঠিকাদার ও শ্রমিকদের পাওনা অর্থ ও হিসাব আটকে রেখে অর্থ আত্মসাত করেন বলে অভিযোগ তোলা হয়। এই অর্থ আত্মসাতের ঘটনায় মূল ঠিকাদার আলাউদ্দিন ট্রেডিং এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান ও স্থানীয় বিএনপির নেতা এসএএম মিজানুর রহমান পান্না জড়িত রয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। ​তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে ঠিকাদারি কাজের যাবতীয় স্বচ্ছ হিসাব দাখিল এবং বকেয়া সমস্ত পাওনা অর্থ দ্রুত পাওনাদারদের বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাঙ্গা থানায় একাধিকবার দেন দরবার হলেও মীমাংসার হয়নি।
বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের জরুরী হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় আগামীতে কঠোর আইনি ব্যবস্থা ও সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, এ প্রকল্পের সাব-ঠিকাদার রাহাত হাসান মিয়া, প্রকল্পের ম্যানেজার কামরুল ইসলাম, ছাইদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর, স্থানীয় জনপ্রতিনিধি পান্না মিয়া ও হাবিবুর রহমানসহ শত শত নারী পুরুষ প্রমূখ।
বিষয়টি নিয়ে বর্তমান কলেজ কতৃপক্ষ ও মুল ঠিকাদার আলাউদ্দিন ট্রেডিংয়ের মালিক ছিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করতে গেলে তারা মিডিয়ার সামনে আসতে রাজি হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews