নিজস্ব প্রতিবেদক, যশোর:যশোর শহরের বিল হরিণার রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল হরিণার বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা একাধিক যুবককে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
অভিযানের বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে আটকদের পরিচয় ও আটকের কারণসহ বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।