এস এম তাজামুল : যানজট নিয়ন্ত্রণে মণিরামপুর বাজারে দায়িত্ব পালন করছিলো আনসার সদস্যরা। হঠাৎ এক নারীর আর্তচিৎকারে শোনা যচ্ছে আমার মোবাইল নিয়ে গেলো,কে আছো ওকে ধরো! দূর থেকে আনসার দলনেতা রবিউল ইসলাম লক্ষ্য করেন যে,একটি ছেলে দৌড়াচ্ছে। বৃহস্পতিবার(১লা অক্টঃ) দুপুর আনুমানিক ২টার দিকে মণিরামপুর বাজারে এমন ঘঠনায় ঐ ছিনতাইকারীর পেছনে দৌড় দিয়ে অবশেষে ঐ ফোন ছিনতাইকারীকে ধরলেন হাতেনাতে।
উপজেলা আনসার-ভিডিপি মিডিয়া সেলের তথ্য মোতাবেক, ১লা অক্টোবর দুপুর ২টার দিকে ব্যাক্তিগত প্রয়োজনে মণিরামপুর বাজারে আসা এক নারীর হাত থেকে মোবাইল ও পার্টসব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছিনকারীর পেছনে ধাওয়া করে জনতার সামনেই নয়ন (২১) নামের ঐ যুবককে হাতেনাতে ধরে ফেলে ৫নং ওয়ার্ড আনসার দলনেতা মোঃ রবিউল ইসলাম। ধূত ছিনতাইকারী নয়নকে (২১) টেনে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয় যান আনসার দলনেতা মোঃ রবিউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক কাশিপুর গ্রামের ঐ যুবককে মণিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে দায়িত্বশীল আনসার দলনেতা মোঃ রবিউল ইসলাম। সম্প্রতি মণিরামপুরে মাদক,চুরি-ডাকাতি রোধে ও মানবিক কাজে আনসার সদস্যদের ভূমিকা বেশ প্রশংসনীয় উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।