যশোর অফিস : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য WIN CEREX COUGH SYRUP ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
অভিযান-১:
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৯টা ৫০ মিনিটে ডিবি যশোরের এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড়ে অভিযান চালায়। এসময় রাস্তার উপর থেকে মোঃ নুরুজ্জামান (৩২)কে ৪০ বোতল WIN CEREX COUGH SYRUP সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুজ্জামান চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের মোঃ সদর আলীর ছেলে।
অভিযান-২:
একইদিন রাত ১০টা ৪৫ মিনিটে এসআই মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন কাশিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। জুলহাসের কাঁচা মালের দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ সোহাগ হোসেন (৪০) ও মোঃ বিপুল হোসেন (৪৩)কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এদের মধ্যে সোহাগের কাছ থেকে ৫০ পিস এবং বিপুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা উভয়েই কোতোয়ালী মডেল থানার বাসিন্দা। সোহাগ ডহরপাড়া এবং বিপুল বেলেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
অভিযান-৩:
রাত ৮টা ৫৫ মিনিটে এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার পৌরসভা ৯নং ওয়ার্ডের নাজির শংকরপুর চাতালের মোড়ে অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলাম @ বিপুল (২৫)কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি শংকরপুর চোপদারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।