মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে দুই আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালত।
রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে আঁখি বেগম (স্বামী ইলিচ হোসেন), মাগুরা জেলার শালিখা থানার আবালপুর গ্রামের বাসিন্দা এবং জাকির হোসেন (পিতা আব্দুল করিম), ঝিনাইদহের কালীগঞ্জ থানার কালিকাপুর গ্রামের বাসিন্দাকে আটক করা হয়।
পরে মাদক সেবনের অপরাধে তাদের বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আঁখি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।