নিজেস্ব প্রতিবেদক: একান্ত ব্যাক্তিগত কারন উল্লেখ করে যশোরের মণিরামপুর উপজেলার স্থানীয় সাংবাদিক সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতি থেকে পদত্যাগ ও সাধারণ সদস্য পদ হতে সেচ্চায় অব্যাহতি চেয়ে প্রতিষ্ঠাতা সদস্যমন্ডলী এবং সভাপতি/ সাঃ সম্পাদক বরাবর ২টি আলাদা লিখিত পত্র জমা দিয়েছেন সাংবাদিক এস এম তাজাম্মুল। শনিবার (২৬শে সেপ্টঃ) দৈনিক যশোর বার্তার মণিরামপুর উপজেলা প্রতিনিধি ও 'সার্চটুডে' জনপ্রিয় অনলাইন পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম তাজাম্মুল নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, সাংবাদিক সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মন্ডলীর ৬ জনের তালিকার বিষয়ে কোন সিদ্ধান্ত না জানিয়ে সাধারণ মানুষের পক্ষে থেকে আপোষহীন সাংবাদিকতার ধারাবাহিকতা দৃঢ় থাকবে বলে প্রত্যায় ব্যাক্ত করেছেন তিনি। ২০২২ ইং সাল থেকে স্থানীয় সাংবাদিক সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হয়ে ক্লাবের আত্মপ্রকাশ হতে সাংবাদিক এস এম তাজাম্মুল যুক্ত থেকে সংবাদ প্রকাশ ছাড়াও বিভিন্ন মানবিক,সামাজিক কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি তিনি সাংবাদিক সংগঠনের হয়ে অনেক ইতিবাচক ভূমিকা রেখে গত শনিবার(২৬শে সেপ্টঃ) পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ পত্রের প্রাপ্তি স্বীকার করে বিগত দিনের ন্যায় ভবিষ্যতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকলানী সদস্য হিসাবে সাংবাদিক এস এম তাজাম্মুল সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যাক্ত করেছেন রিপোর্টার্স ক্লাবের ৬ জন প্রতিষ্ঠাতা সদস্যর প্রতিনিধি সাংবাদিক সুমন চক্রবর্তী। সাংবাদিক এস এম তাজাম্মুলের পদত্যাগের বিষয়ে জানতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাহিদের সাথে কথা হলে তিনি জানান, পদত্যাগ পত্র পেয়েছি। যেহেতু সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সেহেতু সাংগঠনিক ভাবে আলোচনার পর তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কার্যকরী কমিটির সহ-সভাপতি এস এম তাজাম্মুল দীর্ঘদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মণিরামপুরে জনকল্যান মূলক বিভিন্ন কার্যক্রমে অগ্রনী ভূমিকা রেখে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবকে সম্মানের স্থানে নিয়ে হঠাৎ তার এ পদত্যাগের ঘোষণায় অন্য সব সদস্যদের মাঝে টানাপোড়েন শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এস এম তাজাম্মুলের পদত্যাগের সাথে ক্লাবের সদস্যদের একটি বিশেষ অংশের স্ব উদ্যগে ক্লাব হতে পদত্যাগের হিড়িক পড়তে পারে বলে জানিয়েছে একাধিক সাংবাদিক সদস্য।
এ বিষয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সাজ্জাদুল ইসলাম মিলন জানিয়েছে যে, তাজাম্মুল ভাই না থাকলে আমি নিজেও থাকবো না। কারন তার লেখনীতে আমি একজন পেশাদার সাংবাদিকের চিত্র দেখেছি, তার অবর্তমানে ক্লাবে থাকার আমার কোন ইচ্ছেই নেই।
তবে যার হাতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব প্রাতিষ্ঠানিক ভাবে মণিরামপুরে জনমনে জায়গা পেয়েছে তার এ পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ব্যাক্তিগত বিষয় উল্লেখ করে আর কোন ধরনের মন্তব্য করেন নি।