মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বরিশাল ফরিদপুর মহাসড়ক ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আনিচুর রহমানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড ও ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল থেকে আসা একটি পরিবহন বাসের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১৩যাত্রী আহত হন।
অন্যদিকে, সকালে দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় হাইওয়ে এক্সপ্রেসের বিপরীত দিক দিয়ে একটি অটোরিকশা ঢুকে পড়লে সেটিকে পাশ কাটাতে গিয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন আহত হন।
এদিকে, পুখুরিয়া বাস স্ট্যান্ড দুই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় সাংবাদিক আনিচুর রহমানসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুটি দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আজাদ হোসেন জানান, সন্ধ্যার দিকে পুকুরিয়া এলাকায় দুই বাসের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়েছে।