শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrupসহ মো. বাদশা শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) সুজনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ দল দিঘীরপাড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন মো. বাদশা শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার হেফাজত থেকে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাদশা শেখ নড়াইল সদর উপজেলার উজিরপুর (বিলপাড়া) গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। তার মায়ের নাম রাহেলা বেগম।
এ ঘটনায় এসআই (নিঃ) সুজন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, বেনাপোল পোর্ট থানার এফআইআর নং-৩, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-১৮৩।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানিয়েছে,এধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।