
শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে যাবৎজীবন সাজা পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর ১ টার সময় শার্শা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন পাঁচভূলট দক্ষিণপাড়ায় তার নিজ বাড়ী হতে এসসি নং-২৯৯/২০ এর যাবৎ জীবন সাজা পরোয়ানা ভূক্ত আসামী আলামিন কে গ্রেফতার করা হয়।
আটক আসামী হলেন,শার্শা থানার পাঁচভূলাট দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে আলামিন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।