এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যে সাধারণ মানুষকে নিরাপদে রাখবে প্রশাসন,যাদের নিরাপত্তা নিশ্চিত সরকার একের পর এক প্রশাসনিক বলয় জোরদার করছে সেই সাধারণ মানুষের নিজেদের জানমালের নিরাপত্তা নিজেরায় হাতে নিয়ে দলবদ্ধ পাহারায় নির্ঘুম রাত কাটাচ্ছে। আধুনিকায়নে আইনি ব্যবস্থা,প্রশাসনের কড়া নজরদারি ও প্রশাসনের উন্নত প্রযুক্তি নির্ভর সাইবার সেল গঠনের এ যুগে ২৮শে আগস্ট(শুক্রবার দিবগত) রাতে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নে চুরি হতে জানমাল রক্ষার্থে পাহারা দিয়েছে এলাকাবসি।
তথ্য মোতাবেক,গত ৩ মাসে মণিরামপুর উপজেলাতে অর্ধশত চুরি,ছিনতাই,ডাকাতি ও লুটপাটের ঘঠনার অভিযোগ উঠেছে। তার বিপরীতে মণিরামপুর থানা ও স্থানীয় পুলিশ ফাড়িতে অভিযোগ দায়ের করলেও কোন সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে কয়েকজন ভুক্তভোগী। গতকাল রাতে সোস্যাল মিডিয়ায় একটি ভিডিওতে রাতের পাহারার বিষয়টি জানতে সরেজমিনে গেলে,উপজেলার ভোজগাতী ইউনিয়নের বেগারীতলা এলাকায় গেলে প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
একই বাড়িতে একমাসের ব্যবধানে ২টি চুরি সংসঠিত হয়েছে বলে অভিযোগ করেন,স্থানীয় যুবক গাজী এনামুল হোসেন। তিনি দাবী করেন, এক মাস আগে তার বাড়িতে চুরি হয় তখন ২৪ হাজার টাকার নতুন তার চুরি হয় ও অন্যান্য মালামাল চুরি হয়,২য় বার চলতি মাসের ২৫ তারিখ রাত আবারো বাড়িতে চোর রাত ২টার দিকে ঢুকে ইজিবাইক চুরি করতে আসে,তখন চার্জারটা নিয়ে যায়। তিনি আরো বলেন, যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারীতলার জামতলা মোড়ের ২টি দোকানে চুরি হয়েছে। সর্বশেষ বেগারীতলা বজারে মারুফের গ্রিলের দোকানে চুরি সংগঠিত হয়। গ্রিলের দোকান হতে ২৭টি গ্রিল নিয়ে যায়।
এ সমস্ত চুরির বেপারে মণিরামপুর থানা পুলিশের কাছে অভিযোগ করলেও তদন্তে পর্যন্ত যায়নি মণিরামপুর থানা পুলিশের কোন সদস্য।
এ বেপারে মণিরামপুর থানা পুলিশের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,যে চুরি অনেক বেড়ে গেছে। অনেক অভিযোগ পড়েছে,সবগুলো আমরা খতিয়ে দেখবো।