মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা ও দুর্গন্ধ: পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপের আশ্বাস ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন

দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: পরিবারের সদস্যরা বেড়াতে গেলেও তাকে সঙ্গে না নেওয়ায় অভিমান করেছিল ১২ বছরের তাফসিয়া। সেই অভিমানই শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে দাবি পরিবারের। ফরিদপুরের ভাঙ্গায় নিজ ঘর থেকে ষষ্ঠ শ্রেণির এই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাফসিয়া উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের আছান ব্যাপারীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, পরিবারের অন্য সদস্যরা বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিলেও তাফসিয়াকে সঙ্গে নেওয়া হয়নি। এ নিয়ে সে রাগ ও অভিমান করে। পরে রোববার (২৪ আগস্ট) রাতে নিজ ঘরে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তার কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের এক সদস্য বলেন, “বেড়াতে যাওয়ার সময় তাফসিয়াকে সঙ্গে নেওয়া হয়নি। এ কারণে সে খুব অভিমান করেছিল। আমরা ভাবতেও পারিনি, এই অভিমান এত বড় দুর্ঘটনা ঘটাবে।”
পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, অল্প বয়সী শিশুদের আবেগ-অভিমানকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আরও বেশি সময় দেওয়া ও কথা বলা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews