শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল যশোরে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার উপহার এনপিজেএ বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ ফরিদপুরের শ্রেষ্ঠ এসআই ভাঙ্গা থানার মিজানুর রহমান শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা কেশবপুরের বায়শা শ্রীরামপুর মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়

যশোরে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম আলামিন (২৭)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুমানিক বিকেল ৩টার দিকে সদরের পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বারান্দীপাড়া এলাকার লিচুতলা ব্রিজের পাশে সেগুন বাগানে এ হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আলামিনের বাড়ি বারান্দীপাড়া ২ নং কোলোনি, বউবাজারে। তার বাবার নাম মৃত আক্কাস আলী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ এবং এতে জড়িতদের বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews