নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত ২৯ সদস্য বিশিষ্ট কমিটির সাথে আরও ৪২ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে ৭১ সদস্যের সংশোধিত আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন ২০২৬ তারিখে মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যশোর জেলায় ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন, যা ইতোমধ্যেই কার্যকর ছিল। পরবর্তীতে গতকাল ৯ আগস্ট ২০২৬ তারিখে দলটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম (সরু) চৌধুরী নতুন করে আরও ৪২ জন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য দলের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই নতুন ৪২ জনের অন্তর্ভুক্তি অনুমোদন প্রদান করেন।
আজ ১০ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই সংশোধিত কমিটির কথা জানানো হয়। দফতর সম্পাদক আশা প্রকাশ করে বলেন, "নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে যশোর জেলা শাখা সাংগঠনিকভাবে আরও গতিশীল ও বেগবান হবে।"
সংশোধিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা: আহ্বায়ক: মকবুল হোসেন। যুগ্ম আহ্বায়ক: ১. মিনহাজুল আরেফিন ২. প্রফেসর (অব.) রেজাউল ইসলাম ৩. আব্দুর রহমান বাদল ৪. আব্দুল লতিফ রানা ৫. শেখ ফরিদ ৬. মোঃ নজরুল ইসলাম ৭. মঈন খান ৮. সিকদার সাঈদ আহমেদ,সদস্য সচিব: মোঃ খবির গাজী।
সম্মানিত সদস্য: ১. এড. জহুরুল হক ২. এড. মাহবুব আলম বাচ্চু ৩. সুশান্ত কুমার মন্ডল
সদস্যবৃন্দ: ১৪. শফিকুল ইসলাম (সরু) চৌধুরী, ১৫. এড. হাবিবুর রহমান, ১৬. খন্দকার মোঃ গোলাম কিবরিয়া, ১৭. এড. জি এম মুসা, ১৮. এড. মজিবুর রহমান, ১৯. এড. আশরাফুল ইসলাম, ২০. ডা. মোঃ নাজিম উদ্দিন, ২১. এড. মিজানুর রহমান মিন্টু, ২২. আব্দুল মান্নান, ২৩. আব্দুর রশীদ মৃধা, ২৪. প্রণব কুমার রায়, ২৫. ইমামুল ইসলাম, ২৬. রুহুল আমিন, ২৭. শফিকুল ইসলাম শফি, ২৮. সৈয়দ ফরিদ, ২৯. হারুন অর রশীদ, ৩০. আক্তারুজ্জামান, ৩১. আব্বাস উদ্দিন, ৩২. হাসিবুল হাসান শিমুল, ৩৩. জাকির হোসেন বাবু, ৩৪. বি এম রশীদ, ৩৫. একরামুল হক জুয়েল, ৩৬. শামীম হোসেন, ৩৭. পোল্লাদ শাহ, ৩৮. মোঃ শফিয়ার রহমান, ৩৯. শেখ মোঃ সেকেন্দার আলী, ৪০. মিজানুর রহমান, ৪১. আব্দুর রশীদ, ৪২. আবু হারেজ, ৪৩. রুহুল আমিন বাবলু, ৪৪. মনিরুজ্জামান হিরন, ৪৫. নজরুল ইসলাম, ৪৬. তুহিন খান, ৪৭. ইদ্রিস আলী, ৪৮. আমিনুর রহমান, ৪৯. ওসমান গণি, ৫০. মোঃ সোলেমান, ৫১. ওলিয়ার রহমান, ৫২. আনোয়ার হোসেন, ৫৩. আলম ফরাজি, ৫৪. আনোয়ার হোসেন আনু, ৫৫. জাহিদুল ইসলাম, ৫৬. আজগার আলী, ৫৭. হাবিবুর রহমান, ৫৮. ইমন হোসেন লালু, ৫৯. মোক্তার হোসেন বাবু, ৬০. আবু নাসির, ৬১. লাল মোহাম্মদ, ৬২. শেখ মুকুল, ৬৩. মোঃ শাহীন আলম, ৬৪. আবু সিদ্দিকী ঝন্টু, ৬৫. ডা. ইব্রাহীম হোসেন, ৬৬. ফরাজী শহীদুল ইসলাম, ৬৭. মফিজুর রহমান, ৬৮. আশিকুর রহমান আশিক মোল্লা, ৬৯. মিজানুর রহমান মুকুল, ৭০. মোঃ মিলন এবং ৭১. মোঃ বদর মিয়া।