যশোর প্রতিনিধি | ০২ আগস্ট ২০২৬: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের একটি বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
ডিবির এসআই (নিঃ) কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম আজ ০২/০৮/২০২৬ খ্রিঃ যশোর কোতয়ালী মডেল থানাধীন ১ নং রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কানাইতলায় অভিযান চালায়।
এসময় জনৈক আব্দুল খালেকের "মেহেরজান হোটেল" এর সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০+৫০ = সর্বমোট ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন; ১ মোঃ রমজান হোসেন (২৩) পিতা: মোঃ ডাবলু হোসেন মাতা: লিলি বেগম ২ মোঃ নাফিজ ইকবাল (২০)পিতা: মোঃ আসাদ শেখ,মাতা: সালমা খাতুন উভয়ের ঠিকানা: গ্রাম- আবাদ কচুয়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।
ডিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।